পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন প্রান্তে অঙ্গনওয়ারী কেন্দ্র আছে। প্রতিটি কেন্দ্রে ন্যুনতম একজন অঙ্গনওয়ারী সহায়িকা বা রাঁধুনী থাকে। তাই এই সহায়িকা পদের জন্য অনেক শূন্যপদ থেকে থাকে। এবছর পশ্চিমবঙ্গে প্রায় 16000 এর বেশী অঙ্গনওয়ারী কর্মী ও সহায়িকা নিয়োগের বিজ্ঞপ্তি শীঘ্রই প্রকাশিত হতে চলেছে। তাই যারা এই অঙ্গনওয়ারী পরীক্ষায় বসতে চলেছে তাদের জন্য এই ওয়েবসাইটটি খুবই গুরুত্বপূর্ণ। এখানে সম্পূর্ন বিনামূল্যে বিভিন্ন পরীক্ষার মক টেস্ট নেওয়ার বন্দোবস্ত আছে। আপনার নিশ্চিন্তে যতবার খুশী এখানে উপলব্ধ মক টেস্টে বসতে পারেন।
অঙ্গনওয়ারী সহায়িকার বেতন | Anganwari Helper Salary in West Bengal 2026
অঙ্গনওয়ারী সহায়িকা পোস্টটি সরকারি হলেও অন্যান্য সরকারি কর্মচারীদের ন্যায় বেতন কাঠামো নয়। প্রতি মাসে অঙ্গনওয়ারী সহায়িকাদের একটি নির্দিষ্ট সাম্মানিক দেওয়া হয়ে থাকে। পশ্চিমবঙ্গ সরকারের ঘোষণা অনুযায়ী অঙ্গনওয়ারী সহায়িকার বেতন বেড়ে ₹11,800/- হয়েছে।
অঙ্গনওয়ারী সহায়িকার যোগ্যতা
এই সহায়িকা পদের জন্য পরীক্ষার্থীদের ন্যূনতম অষ্টম শ্রেণী পাস করতে হবে।
অঙ্গনওয়ারী সহায়িকার বয়স
অঙ্গনওয়ারী সহায়িকার পদের জন্য পরীক্ষার্থীর ন্যূনতম বয়স হতে হবে 18 বছর এবং সর্বশেষ বয়স হতে হবে 40 বছর
অঙ্গনওয়ারী সহায়িকার পরীক্ষার সিলেবাস ও পরীক্ষার ধরন
| বিষয় | নম্বর |
| পাটিগণিত | 20 |
| পুষ্টি, জনস্বাস্থ্য, মহিলাদের অবস্থা | 15 |
| ইংরেজি | 20 |
| সাধারণ জ্ঞান | 20 |
| প্রবন্ধ রচনা | 15 |
| মোট | 90 |
অঙ্গনওয়ারী সহায়িকা মহড়া পরীক্ষা | Anganwari Helper Mock Test
মকটেস্ট দেওয়ার নিয়ম
■ প্রথমে আমাদের ওয়েবসাইটে এসে অঙ্গনওয়ারী সহায়িকা মক টেস্ট অপশনটি খুঁজবেন।
■ তারপরে তাতে ক্লিক করে পরের পৃষ্ঠায় যেতে হবে।
■ এখানে অনেক মক টেস্টের লিংক দেওয়া আছে।
■ আপনার মনের মত টেস্টে ক্লিক করুন।
মিনি মক টেস্ট | Mock Test in Bengali for Anganwadi Helper
এই মক টেস্টে সাধারণত ২৫ টি করে প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নের চারটি করে অপশন থাকবে তার মধ্যে একটি সঠিক অপশন থাকে। সঠিক অপশনটি সিলেক্ট করতে হবে। প্রতিটি টেস্টের জন্য 10 মিনিট করে সময় নির্ধারণ করা হয়েছে। সময়ের মধ্যে টেস্টটি সম্পন্ন করতে হবে। না হলে 10 মিনিট পর অটো সাবমিট হয়ে যাবে।
টেস্ট 1
সম্পূর্ণ মক টেস্ট | Anganwadi Helper Mock Test In Bengali
এই মক টেস্টে টোটাল ৯০ টা প্রশ্ন থাকবে এবং চারটে করে অপশন থাকে। এই পরীক্ষার জন্য সময় নির্ধারণ করা হয়েছে দেড় ঘন্টা। এবং সমস্ত নিয়মাবলী আগের মতই থাকবে।
বিষয়ভিত্তিক মক টেস্ট | Subject Wise Mock Test in Bengali for Anganwadi Sahayika
এখানে সিলেবাস অনুযায়ী প্রতিটি সাবজেক্ট এর জন্য মক টেস্ট রয়েছে। যে সমস্ত পরীক্ষার্থীরা সম্পূর্ণ মক টেস্ট দিতে চাও তার আগে বিষয়ভিত্তিক মক টেস্টটা দিতে পারো। কোন বিষয়ে তোমাদের অসুবিধে রয়েছে কিংবা কোন বিষয়টার উপর বেশি জোর দিতে হবে সেটা জানতে পারা যায়। তাই বিষয় ভিত্তিক মক টেস্টটা দেওয়া সমস্ত পরীক্ষার্থীর জন্য খুবই গুরুত্বপূর্ণ।